(A State Owned Commercial Bank)
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬ এ ১২:২০ PM
কন্টেন্ট: পাতা
বাংলাদেশ শিল্প ব্যাংক অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১২৯) অনুযায়ী শিল্প প্রকল্পে ঋণ ও ইক্যুইটি প্রদানের মাধ্যমে দেশের শিল্পের গতি ত্বরান্বিত করার জন্য ৩১ অক্টোবর, ১৯৭২-এ বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) প্রতিষ্ঠিত হয়েছিল। একই উদ্দেশ্য নিয়ে, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১২৮) অনুযায়ী ৩১ অক্টোবর, ১৯৭২-এ বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) প্রতিষ্ঠিত হয়েছিল। বিএসবি এবং বিএসআরএস বিষেশায়িত ব্যাংক দুটিকে একত্র করে পূর্ণাংগ একটি বাণিজ্যিক ব্যাংকের রুপ দেওয়ায় লক্ষো কোম্পানী আইন ১৯৯৪ অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. কে তফসিল ব্যাংক হিসেবে ব্যাংকিং ব্যবসা করার জন্য ১৯ নভেম্বর, ২০০৯ লাইসেন্স প্রদান করে। পরবর্তীতে কোম্পানী আইন, ১৯৯৪ এর ১১ক (ক) ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১২ ডিসেম্বর ২০২৩ হতে তফসিলি ব্যাংকসমূহের তালিকায় ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড’ এর নাম ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি.’ (ইংরেজীতে ‘Bangladesh Development Bank PLC.’) হিসেবে পরিবর্তন করা হয়।
বিএসবি ও বিএসআরএস এর সমস্ত দায়, সম্পদ, অধিকার, কর্তৃত্ব ইত্যাদি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. কে প্রদানের উদ্দেশ্যে ৩১শে ডিসেম্বর, ২০০৯ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে একটি ভেন্ডর এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। তখন হতে পূর্বতন দুটি প্রতিষ্ঠানের চলমান ব্যবসা ও অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের ন্যায় সমস্ত ব্যাংকিং সেক্টরে সুদৃঢ় অবস্থান তৈরি করেছে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. ব্যাংকিং এর পাশাপাশি পুঁজিবাজারে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করেছে। বিএসএল ও বিআইএসএল নামে দুইটি সাবসিডিয়ারী কোম্পানী গঠন করেছে। ঢাকা ও চিটাগাং স্টক এক্সচেন্জেও সদস্য পদ নিয়ে গ্রাহকের পক্ষে শেয়ার কেনা বেচার সুবিধা প্রদান করছে। এছাড়া নিজের পক্ষেও উল্লেখযোগ্য পরিমান পোর্ট ফোলিও মেইনটেইন করছে।