(একটি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক)
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ এ ১২:৪৩ PM
কন্টেন্ট: পাতা
| গৃহ নির্মাণ ঋণ (সাধারণ ও বাণিজ্যিক)
|
১) | মানুষের ৫ (পাঁচ) টি মৌলিক চাহিদার মধ্যে বাসস্থান ১ (এক) টি অন্যতম মৌলিক চাহিদা। বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রমের অধীনে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. কর্তৃক সাধারণ গৃহ নির্মাণ ক্রেডিট পলিসির আওতায় বাণিজ্যিক ও আবাসিক গৃহ নির্মাণ ঋণ প্রদান করা হচ্ছে। দেশের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সকল এলাকা, সকল সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর, জেলা, উপজেলা, সকল পৌরসভা ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়ন এবং পল্লী ব্রাঞ্চের কমান্ড এরিয়ার আওতায় সকল গুরুত্বপূর্ণ এলাকা এই ঋণের আওতাভুক্ত।
|
২) | সাধারণ গৃহ নির্মাণ ঋণ (ব্যক্তির ক্ষেত্রে):
বাণিজ্যিক গৃহ নির্মাণ ঋণ (ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে):
|
৩) | ঋণের সীমা: হাউস বিল্ডিং ঋণ এর সীমা মঞ্জুরকারী কর্তৃপক্ষ নির্ধারণ করে থাকেন। |
৪) | সুদের হার: অনুগ্রহ করে ওয়েবসাইটের মূল পেজ এ দেখুন। |
৫) | ঋণের জামানত: সহ-জামান প্রদান করতে হবে। |
৬) | সময়কাল: সর্বোচ্চ ২০ (বিশ) বছর (তবে ঋণের প্রকৃতির উপর মেয়াদ কম হতে পারে); |
৭) | ঋণ ও সম-মূলধন অনুপাত: ঋণ ইক্যুইটি অনুপাত হবে ব্যয়িতব্য নির্মাণ ব্যয়ের সর্বোচ্চ ৬৫ : ৩৫। |
৮) | পরিশোধ পদ্ধতি: মাসিক ভিত্তিতে ঋণের কিস্তি প্রদান করতে হবে। |
৯) | আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথিগুলির জন্য অনুগ্রহ করে আমাদের ফর্ম এবং নথিগুলি দেখুন৷ আমাদের অন্যান্য পণ্য সম্পর্কে আরও তথ্যের জন্য, আমাদের যেকোনো শাখায় যোগাযোগ করুন। |