(A State Owned Commercial Bank)
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০২:০৪ PM
কন্টেন্ট: পাতা
Student Loan (স্টুডেন্ট লোন) | |
১) | বর্ণনা: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. এর স্টুডেন্ট লোন প্রবর্তনের মূল উদ্দেশ্য হলো দেশের মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে আর্থিক সহায়তা প্রদান করা, যাতে অর্থনৈতিক সীমাবদ্ধতা তাদের শিক্ষাজীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে। এই ঋণের মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় ও বিদেশি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ লাভ করে এবং মানবসম্পদ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি.-এর স্টুডেন্ট লোনের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো দক্ষ, যোগ্য ও কর্মসংস্থানমুখী মানবসম্পদ সৃষ্টি করা। উচ্চশিক্ষায় বিনিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পায়, যা পরবর্তীতে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখে।
|
২) | ঋণের সীমা: ০৫% মার্জিনে সর্বোচ্চ ০১.০০ (এক) কোটি টাকা। |
৩) | ঋণ আবেদনের যোগ্যতা: (ক) বিদেশে কলেজ / বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশুনার লক্ষ্যে বিদেশে গমনেচ্ছুক ছাত্র/ছাত্রী ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে এ কর্মসূচির আওয়ায় ঋণ প্রদান করা যাবে না; (খ) লিয়েনকৃত সঞ্চয়ী হিসাবে কোন চেক বই ইস্যু করা যাবে না বা কোন উত্তোলন সুবিধা দেয়া যাবে না; (গ) প্রস্তাব পত্রের সমস্ত নির্দেশনা ও শর্তাবলী যথাযথভাবে পরিপালন করা হয়েছে কি-না তা যাচাই করে নিতে হবে;
ঋণ আবেদনের অযোগ্যতা: (ক) রাষ্ট্রের ক্ষতিকারক কাজের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণ আবেদন গ্রহণযোগ্য নয়; (খ) ঋণ খেলাপি ও দেউলিয়া ঘোষিত ব্যক্তির আবেদন গ্রহণযোগ্য নয়; এবং (গ) যে ঋণগ্রহীতা অভ্যাসগত ও ইচ্ছাকৃতভাবে নির্ধারিত সময়সূচী অনুযায়ী ঋণ পরিশোধ করেন না। |
৪) | সুদের হার: অনুগ্রহ করে ওয়েবসাইটের মূল পেজ এ দেখুন। |
৫) | ঋণের জামানত: কোন সহ-জামানত প্রদান করতে হবে না। |
৬) | সময়কাল: এই ঋণের মেয়াদ সর্বোচ্চ ১ (এক) বছর। |
৭) | ঋণের ধরণ: মেয়াদী ঋণ। |
৮) | প্রসেসিং ফি: লোন প্রসেসিং ফি আবেদনকৃত ঋণের ০.২০% ও ভ্যাট ১৫%। |
৯) | পরিশোধ পদ্ধতি: (ক) মেয়াদকাল শেষে সুদসহ মোট টাকা পরিশোধ করতে হবে। |