(একটি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক)
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০৪:২৩ PM
কন্টেন্ট: পাতা
শিল্প ঋণ | |
১) | বর্ণনা: ব্যাপক অর্থে শিল্প প্রতিষ্ঠান বলতে উৎপাদন ও সেবামূলক কর্মকান্ডকে বুঝায়, যেমন- পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক সকল প্রকার উৎপাদন কর্মকান্ড। যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদের উল্লেখযোগ্য ব্যবহারের মাধ্যমে যে সকল সেবামূলক কর্ম সম্পাদিত হয় সে সব শিল্প প্রতিষ্ঠান সেবামূলক শিল্পের অন্তর্ভুক্ত হবে। সকল সেবামূলক শিল্প ও অন্যান্য কর্মকান্ডকে শিল্পনীতিতে কর্মকে শিল্প হিসাবে ঘোষণা করা হয়েছে সেগুলোর তালিকা জাতীয় শিল্পনীতি-২০১৬ এ সন্নিবেশিত আছে।
|
২) | ঋণের সীমা: ঋণ মঞ্জুরকারী কর্তৃপক্ষ নির্ধারণ করে থাকেন। |
৩) | ঋণ আবেদনের যোগ্যতা: (ক) প্রাপ্ত বয়স্ক বাংলাদেশী নাগরিক হতে হবে; (খ) শারীরিকভাবে সক্ষম ও মানসিকভাবে সুস্থ হতে হবে; (গ) ঋণ সুবিধা ব্যবহারের যোগ্যতাসহ তা পরিশোধের ক্ষমতাসম্পন্ন হতে হবে; (ঘ) ব্যবসায়িক ও ব্যক্তিক আচার-আচরণে এবং আর্থিক লেনদেনে সুনামের অধিকারী হতে হবে; (ঙ) ব্যবসাটি দেশের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমের অন্তর্ভুক্ত হতে হবে; |
৪) | ঋণ আবেদনের অযোগ্যতা: (ক) রাষ্ট্রের ক্ষতিকারক কাজের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণ আবেদন গ্রহণযোগ্য নয়; (খ) ঋণ খেলাপি ও দেউলিয়া ঘোষিত ব্যক্তির আবেদন গ্রহণযোগ্য নয়; (গ) যে ঋণগ্রহীতা অভ্যাসগত ও ইচ্ছাকৃতভাবে নির্ধারিত সময়সূচী অনুযায়ী ঋণ পরিশোধ করেন না।
|
৫) | সুদের হার: অনুগ্রহ করে ওয়েবসাইটের মূল পেজ এ দেখুন।
|
৬) | ঋণের জামানত: জামানত প্রদান করতে হবে। |
৭) | সময়কাল: প্রকল্পের ধরণ অনুযায়ী শিল্প প্রকল্পে দীর্ঘমেয়াদী ঋণের (নতুন এবং বিএমআরই) মেয়াদ সর্বোচ্চ ১২ (বার) বছর। তবে শিল্প প্রকল্পের Life Cycle বিবেচনায় ঋণের মেয়াদ কম-বেশী হতে পারে। |
৮) | পরিশোধ পদ্ধতি: মাসিক, ত্রৈমাসিক এবং ষান্মাসিক ভিত্তিতে ঋণের কিস্তি প্রদান করতে হবে। |
৯) | |