(A State Owned Commercial Bank)
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ এ ০১:২৭ PM
কন্টেন্ট: পাতা
ব্যক্তিগত ঋণ | |
১) | বর্ণনা: বাংলাদেশ ডেভেলমেন্ট ব্যাংক পিএলসি. -এর পার্সোনাল লোন ব্যক্তিগত ঋণ সুবিধা ব্যক্তিগত আর্থিক চাহিদা পূরণের লক্ষ্যে স্বল্প সুদে ঋণ সহায়তা প্রদান করে থাকে। শুধু ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীই নয়; বাংলাদেশ ডেভেলমেন্ট ব্যাংক পিএলসি এ হিসাব থাকা যেকোনো যোগ্য চাকুরিজীবী-যেমন সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিরাওএই ঋণ সুবিধার জন্য আবেদন করতে পারেন। |
২) | ঋণের সীমা: (ক) সর্বোচ্চ ঋণসীমা ২০ (বিশ) লক্ষ টাকা। |
৩) | ঋণ আবেদনের যোগ্যতা: (ক) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সরকারি ও এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা, সরকারি ও বেসরকারি ব্যাংক/বীমা/আর্থিক প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কর্মরত যোগ্য ব্যক্তিগণ ঋণের জন্য আবেদন করতে পারবেন। (খ) ঋণগ্রহীতা ও গ্যারান্টরের ন্যূনতম বয়স ২৫ (পঁচিশ) বছর হতে হবে। (গ) সরকারি চাকুরিজীবীদের চাকরি স্থায়ী হতে হবে, কমপক্ষে ২ (দুই) বছর চাকরিকাল সম্পন্ন এবং পিআরএল ব্যতীত ন্যূনতম ৩ (তিন) বছর চাকরিকাল অবশিষ্ট থাকতে হবে। (ঘ) বেসরকারি/বহুজাতিক/পাবলিক লিমিটেড বা অনুরূপ প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে ন্যূনতম ৩ (তিন) বছর চাকরিকাল, কমপক্ষে ৩ (তিন) বছর চাকরিকাল অবশিষ্ট এবং মাসিক নীট বেতন ন্যূনতম ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা হতে হবে। (ঙ) ঋণগ্রহীতাকে যে ব্রাঞ্চ হতে ঋণ গ্রহণ করবেন, সেই ব্রাঞ্চে একটি সঞ্চয়ী বা চলতি হিসাব থাকতে/খুলতে হবে। (চ) আবেদনকারীকে ঘোষণা দিতে হবে যে, তিনি অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে অনুরূপ ঋণ গ্রহণ করেননি অথবা গ্রহণ করে থাকলে নিয়মিত কিস্তি পরিশোধের প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে। (ছ) ঋণের মাসিক কিস্তির পরিমাণ আবেদনকারীর মাসিক নীট বেতনের ৫০% এর বেশি হবে না। |
৪) | ঋণ আবেদনের অযোগ্যতা: (ক) রাষ্ট্রের ক্ষতিকারক কাজের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণ আবেদন গ্রহণযোগ্য নয়; (খ) ঋণ খেলাপি ও দেউলিয়া ঘোষিত ব্যক্তির আবেদন গ্রহণযোগ্য নয়; এবং (গ) যে ঋণগ্রহীতা অভ্যাসগত ও ইচ্ছাকৃতভাবে নির্ধারিত সময়সূচী অনুযায়ী ঋণ পরিশোধ করেন না। |
৫) | সুদের হার: (ক) ব্যাংক নির্ধারিত সুদ হার প্রযোজ্য হবে। |
৬) | ঋণের জামানত: (ক) কোন সহ-জামান প্রদান করতে হবে না, তবে গ্যারান্টরের নিকট হতে গ্যারান্টি নিতে হবে। |
৭) | সময়কাল: (ক) সর্বোচ্চ ৮ (আট) বছর বা চাকুরীর মেয়াদকাল পর্যন্ত। |
৮) | পরিশোধ পদ্ধতি: (ক) মাসিক ভিত্তিতে ঋণের কিস্তি প্রদান করতে হবে। |
৯) |
|