(একটি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক)
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ এ ০৩:৫৫ PM
কন্টেন্ট: পাতা
আমাদের উদ্দেশ্য
দেশে শিল্পায়ন ও ব্যবসা-বানিজ্য এবং সেবা খাতে অর্থায়ন করে দেশের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় অংশ গ্রহণ করা এবং প্রয়োজনের নিরিখে নতুন নতুন আর্থিক সেবার উদ্ভাবন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. এর অন্যতম লক্ষ্য।
আমাদের লক্ষ্য
অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রতিযোগিতা মূলক হওয়া;
বিনিয়োগের জন্য নতুন এবং লাভজনক ক্ষেত্র চিহ্নিত করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা;
উৎপাদনশীল বিনিয়োগের জন্য আমানত সংগ্রহ করা;
বাণিজ্যিক ও ভৌগলিকভাবে গুরুত্বপূর্ন স্থানে ব্রাঞ্চ নেটওয়ার্ক সম্প্রসারণ করা;
দেশে ও বিদেশে অনুপ্রেরণা এবং সঠিক ধরণের প্রশিক্ষণের মাধ্যমে মানসম্পন্ন মানব সম্পদ নিয়োগ করা এবং তাদের সক্ষমতা বৃদ্ধি করা;
ব্যবসায়িক নীতি ও পদ্ধতিতে ক্রমাগত উন্নতি এবং আপ-গ্রেডেশন বজায় রাখা;
নতুন প্রযুক্তি গ্রহণ ও মানিয়ে নেওয়া;
দৃঢ়, দক্ষ এবং বিচক্ষণ আর্থিক কর্মক্ষমতা দ্বারা মুনাফা সর্বাধিক করা; এবং
বাজারের চাহিদা অনুযায়ী নতুন পণ্য লাইন চালু করা।