(একটি রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক)
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০৩:৩৬ PM
কন্টেন্ট: পাতা
| বর্ণনা | কোন শিল্প প্রকল্পের (নতুন এবং বিএমআরই) দৈনন্দিন পরিচালন ব্যয়, পণ্য প্রক্রিয়াকরণ, বাজারজাতকরণ এবং অনুমোদিত রপ্তানী খাতে ব্যাংক চলতি মূলধন প্রদান করতে পারবে। ট্রেডিং ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যমান ব্যবসায়িক কার্যক্রম অব্যাহতভাবে পরিচালনা বা ট্রেডিং ব্যবসা সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানের অনুকূলে ক্যাশ ক্রেডিট ঋণ দেয়া যাবে। |
| ১) | ঋণের সীমা: (ক) চলতি মূলধন/ক্যাশ ক্রেডিটের উত্তোলন ক্ষমতা/উত্তোলন সীমা মঞ্জুরকারী কর্তৃপক্ষ নির্ধারণ করে থাকেন। |
| ২) | ঋণ আবেদনের যোগ্যতা: (ক) প্রাপ্ত বয়স্ক বাংলাদেশী নাগরিক হতে হবে; (খ) শারীরিকভাবে সক্ষম ও মানসিকভাবে সুস্থ হতে হবে; (গ) ঋণ সুবিধা ব্যবহারের যোগ্যতাসহ তা পরিশোধের ক্ষমতাসম্পন্ন হতে হবে; (ঘ) ব্যবসায়িক ও ব্যক্তিক আচার-আচরণে এবং আর্থিক লেনদেনে সুনামের অধিকারী হতে হবে; এবং (ঙ) ব্যবসাটি দেশের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমের অন্তর্ভুক্ত হতে হবে। ঋণ আবেদনের অযোগ্যতা: (ক) রাষ্ট্রের ক্ষতিকারক কাজের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণ আবেদন গ্রহণযোগ্য নয়; (খ) ঋণ খেলাপি ও দেউলিয়া ঘোষিত ব্যক্তির আবেদন গ্রহণযোগ্য নয়; এবং (গ) যে ঋণগ্রহীতা অভ্যাসগত ও ইচ্ছাকৃতভাবে নির্ধারিত সময়সূচী অনুযায়ী ঋণ পরিশোধ করেন না। |
| ৩) | প্রতিষ্ঠানের প্রকৃতি: (ক) এককব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান; (খ) প্রাইভেট লিমিটেড কোম্পানি; (গ) পাবলিক লিমিটেড কোম্পানি; (ঘ) সমবায় সমিতি; (ঙ) এনজিও; |
| ৪) | সুদের হার: অনুগ্রহ করে ওয়েবসাইটের মূল পেজ এ দেখুন |
| ৫) | ঋণের জামানত: (ক) যেকোন পরিমান ঋনের জন্য সহ-জামান প্রদান করতে হবে। |
| ৬) | সময়কাল: (ক) ০১ (এক) বছর, তবে বছর শেষে নবায়ন করা যাবে। |
| ৭) | ঋণ ও সম-মূলধন অনুপাত: (ক) চলতি মূলধন/ ক্যাশ ক্রেডিট ঋণের ক্ষেত্রে ন্যূনতম মার্জিন হবে ৩০%। |
| ৮) | পরিশোধ পদ্ধতি: (ক) ত্রৈমাসিক ভিত্তিতে ঋণের কিস্তি প্রদান করতে হবে। |