কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ এ ১১:১৯ PM
উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার মহোদয়ের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত
কন্টেন্ট: জীবন বৃত্তান্ত

পারভীন আকতার
উপব্যবস্থাপনা পরিচালক
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি.
রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি. এর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পারভীন আকতার ১৭ আগস্ট, ২০২৫ তারিখ যোগদান করেছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি তাঁকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে তিনি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক-এ উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)-এ সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে ১৯৮৮ সালে স্নাতক এবং ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এ জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ কৃষি ব্যাংক-এ জেনারেল ম্যানেজার থাকাকালীন তিনি আন্তর্জাতিক ও হিসাব বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন, এবং ঋণ পুনরুদ্ধার বিভাগ-এ কাজ করেছেন। এছাড়া তিনি অগ্রণী ব্যাংক পিএলসি.-তেও উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।